নিজস্ব সংবাদদাতা,মালদা, ২৪ শে ডিসেম্বর : বৌমার হাতে বাম কান কাটা গেল শাশুড়ির। আহত শ্বাশুড়ি প্রতিমা স্বর্ণকার(৪৫) মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদা থানার মহানন্দা কলোনী এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্বামী ভূদেব স্বর্ণকার পেশায় রাজমিস্ত্রি। তার এক ছেলে রতন স্বর্ণকার। তার দশ বছর আগে প্রিয়াঙ্কা স্বর্ণকারের সাথে রতুয়া থানার কাটা হাদিয়া এলাকায় বিয়ে হয়। তার দুই ছেলে পাঁচ মাস আগে আবারও বিয়ে করে ইংরেজবাজার থানার রথবাড়ি এলাকায় বলে প্রিয়াঙ্কা সরকারের অভিযোগ। ছেলে রতন স্বর্ণকারের মা ও বাবা সবই জানত। আর এই বিয়েতে তাদের মদত রয়েছে। এই নিয়ে তাদের মধ্যে বচসা লেগেই থাকত। আজ সকাল চরম আকারে নিলে প্রিয়াঙ্কা সরকার ও তার মা ঝালিয়া সরকার প্রতিমা স্বর্ণকারের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। অভিযোগ সেই সময় প্রতিমার বাম কান কেটে নেয়। এরপর গ্রামবাসীরা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করে। গোটা ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে মালদা থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বৌমার হাতে বাম কান কাটা গেল শাশুড়ির
বৌমার হাতে বাম কান কাটা গেল শাশুড়ির
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















