নিজস্ব সংবাদদাতা,মালদা, ২৪ শে ডিসেম্বর : অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ। বাঁচাতে গিয়ে আক্রান্ত ভাই। অভিযোগ ওই গৃহবধূর স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশবাজার থানার বাগবাড়ি এলাকায়। অভিযুক্ত ফেরার।ওই গৃহবধূর বাপের বাড়ির লোকের অভিযোগ। রবিবার রাতে ওই গৃহবধূকে বাপের বাড়ি থেকে নিজের বাড়ি নিয়ে যাওয়ার জন্য আসেন তার স্বামী উত্তম মন্ডল।
মদ্যপ অবস্থায় জোর করে স্ত্রীকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।গৃহবধূ স্বামীর সাথে যেতে সেই সময় রাজি না হওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মাটিতে ফেলে মারধোর শুরু করেন উত্তম মন্ডল। সেই সময় দিদি কে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন মলয় মন্ডল ওই গৃহবধূর ভাই। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে ইংলিশ বাজার থানায়। ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত উত্তম মন্ডল।
অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ, বাঁচাতে গিয়ে আক্রান্ত ভাই
অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ, বাঁচাতে গিয়ে আক্রান্ত ভাই
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















