এক মহিলা চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল স্থানীয় কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে

এক মহিলা চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল স্থানীয় কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা, ২৭শে ডিসেম্বর : এক মহিলা চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল স্থানীয় কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। মালদা শহরের সিঙ্গাতলা এলাকার ঘটনা। এলাকার তৃণমূল কাউন্সিলর অশোক সাহার নির্দেশেই ওই চিকিৎসককে মারধর করা হয় বলে তার অভিযোগ।
ইংরেজবাজার পুরসভার ৪ নাম্বার ওয়ার্ডের অন্তর্গত সিঙ্গাতলা এলাকা। ।ওই এলাকারই বাসিন্দা তথা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক অনিতা দাস এর অভিযোগ তার বাড়িতে থাকে পীযূষ দাস নামে এক ভাড়াটিয়া। সেই বাড়ি থেকে ভাড়াটিয়াকে সম্প্রতি সে বাড়ি ছাড়তে বলে। অভিযোগের এরপরই ওই ভাড়াটিয়া এলাকার কাউন্সিলর অশোক সাহার দ্বারস্থ হয়। অভিযোগ এরপরই অশোক সাহার নির্দেশে স্থানীয় তৃণমূল কর্মীরা ওই মহিলার বাড়িতে চড়াও হয় ও তাকে মারধর করে। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলার অশোক সাহা। তিনি বলেন ভিত্তিহীন অভিযোগ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top