ঐন্দ্রিলার পরিবারে ফের দুঃসংবাদ, গুরুতর অসুস্থ বাবা—চলছে মায়ের কেমোথেরাপিও

ঐন্দ্রিলার পরিবারে ফের দুঃসংবাদ, গুরুতর অসুস্থ বাবা—চলছে মায়ের কেমোথেরাপিও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা-র পরিবারে ফের উদ্বেগের ছায়া। কিছুদিন আগেই দিদি ডাঃ ঐশ্বর্য শর্মা-র আইনি বিয়েকে ঘিরে খুশির আবহ তৈরি হয়েছিল শর্মা পরিবারে। কিন্তু তার মধ্যেই নতুন করে দুঃসংবাদ সামনে এসেছে। একদিকে মা শিখা শর্মা-র কেমোথেরাপি চলছিল, অন্যদিকে এবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে বাবা উত্তম শর্মা-কে।
ঐশ্বর্য শর্মা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁর বাবার বুকে ব্যথা হচ্ছিল। এরপর হাসপাতালে ভর্তি করানো হলে অ্যাঞ্জিয়োপ্লাস্টির মাধ্যমে জানা যায়, তাঁর হার্টে প্রায় ৮০ শতাংশ ব্লকেজ রয়েছে। চিকিৎসকরা স্টেন্ট বসিয়েছেন। যদিও পরিস্থিতি গুরুতর হলেও বেশিদিন হাসপাতালে থাকতে চাননি উত্তম শর্মা, কারণ একই সময়ে স্ত্রীর চিকিৎসার দায়িত্বও সামলাতে হচ্ছে।
পরিবারের আর এক বড় লড়াই চলছে শিখা শর্মার অসুস্থতা নিয়ে। দীর্ঘদিন ধরেই তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন এবং বর্তমানে তাঁর কেমোথেরাপি চলছে। শারীরিক অবস্থাও খুব একটা স্থিতিশীল নয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, একই রোগের সঙ্গে লড়াই করেছিলেন ঐন্দ্রিলা শর্মাও। দু’বার ক্যান্সারকে হারিয়ে ফিরে এলেও তৃতীয় ধাক্কায় আর লড়াই চালিয়ে যেতে পারেননি তিনি। ২০২২ সালে কালীপুজোর পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং দীর্ঘ লড়াইয়ের পর ২০ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রয়াত হন এই অভিনেত্রী। শেষ সময় পর্যন্ত তাঁর পাশে ছিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। মেয়েকে হারানোর পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিল পরিবার।
বর্তমানে পরিবারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ঐশ্বর্য শর্মা। চিকিৎসক হওয়ার পাশাপাশি তিনি অভিনয় ও কনটেন্ট ক্রিয়েশনেও যুক্ত। মায়ের চিকিৎসা থেকে শুরু করে সংসারের সব দায়িত্ব এখন তাঁর উপরেই। সম্প্রতি তাঁর আইনি বিয়ে ও এনগেজমেন্ট সম্পন্ন হলেও, এই মুহূর্তে মা-বাবার শারীরিক পরিস্থিতি নিয়েই গভীর উদ্বেগে রয়েছেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top