জগদ্দলে বুলডোজার, দখলমুক্ত জমি ঘিরে রাজনৈতিক তরজা

জগদ্দলে বুলডোজার, দখলমুক্ত জমি ঘিরে রাজনৈতিক তরজা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


উত্তর চব্বিশ পরগনা – ছাব্বিশের বঙ্গভোটে রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ১৫ বছরের All India Trinamool Congress সরকারের পতন ঘটিয়ে প্রথমবার ক্ষমতায় এসেছে Bharatiya Janata Party। ফল প্রকাশের পরই উত্তর ২৪ পরগনার জগদ্দলে শুরু হয়েছে বুলডোজার অভিযান ঘিরে বিতর্ক।
জানা গিয়েছে, জগদ্দল বিধানসভার গাঙ্গুলীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি ব্যক্তিগত জমি জবরদখলের অভিযোগ উঠেছিল প্রাক্তন বিধায়ক Somnath Shyam-এর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা কাজলী গাঙ্গুলীর বাড়ির পাশের ওই জমিতে ২০২২ সালে ‘বিশ্ব বাংলা’ লোগো দিয়ে একটি পার্ক তৈরি করা হয়েছিল বলে অভিযোগ।
৪ মে রাজ্যে নতুন সরকার গঠনের পরেই পরিস্থিতির দ্রুত পরিবর্তন দেখা যায়। অভিযোগ, জবরদখল করা ওই জমি বুলডোজার দিয়ে ভেঙে খালি করে দেন বাড়ির লোকজনই। যদিও ঘটনার সময় এলাকায় বিজেপি কর্মীদের উপস্থিতি চোখে পড়ে। তবে তাঁদের দাবি, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, দলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
অন্যদিকে, সম্প্রতি Pandua-তেও উচ্ছেদ অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রেল কর্তৃপক্ষ বুলডোজার চালিয়ে একাধিক বাড়ি ও দোকান ভেঙে দেয়, যার ফলে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন ঘোষণার আগেই উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছিল। তবে ভোটগ্রহণ শেষ হওয়ার পরই ফের নোটিস দিয়ে শুরু হয় ভাঙচুরের কাজ।
রাজ্যে সরকার বদলের পরপরই একাধিক জায়গায় উচ্ছেদ ও দখলমুক্তির ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top