কলকাতার বস্তি ও ঘিঞ্জি এলাকায় ১০০ নতুন মোবাইল মেডিক্যাল ইউনিট, দুয়ারে পৌঁছবে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা

কলকাতার বস্তি ও ঘিঞ্জি এলাকায় ১০০ নতুন মোবাইল মেডিক্যাল ইউনিট, দুয়ারে পৌঁছবে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – কলকাতার ঘিঞ্জি ও বস্তি এলাকার বাসিন্দাদের আরও সহজে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির মাধ্যমে শহরাঞ্চলে আরও ১০০টি নতুন মোবাইল মেডিক্যাল ইউনিট চালু করা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের কাছে প্রাথমিক ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। স্বাস্থ্য দপ্তরের আশা, নতুন ইউনিটগুলি চালু হলে শহরের বস্তি এলাকায় স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত হবে।

প্রতিটি মোবাইল মেডিক্যাল ইউনিটে আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা থাকবে। এর মধ্যে রয়েছে সেমি-অটো অ্যানালাইজার, সেল কাউন্টার, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি এবং পোর্টেবল হ্যান্ড-হেল্ড এক্স-রে মেশিন। ফলে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন জটিল রোগের প্রাথমিক নির্ণয়ের সুবিধাও এই চলন্ত হাসপাতালেই পাওয়া যাবে।

এছাড়াও প্রতিটি ইউনিটে হিমোগ্লোবিন পরীক্ষা, রক্তে শর্করার মাত্রা নির্ণয়, ম্যালেরিয়া শনাক্তকরণ, গর্ভধারণ পরীক্ষা-সহ প্রায় ৩৫ ধরনের রোগ নির্ণয়ের ব্যবস্থা থাকবে। প্রসূতি মহিলাদের জন্য আল্ট্রাসোনোগ্রাফির সুবিধাও রাখা হয়েছে। জটিল রোগের ক্ষেত্রে টেলি-মেডিসিন ব্যবস্থার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি পরামর্শের সুযোগ মিলবে, ফলে দূরের হাসপাতালে ছুটে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top