দেশ – ক্ষমাই পরম ধর্ম— এই বার্তাকেই সামনে রেখে দেশবাসীর উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রাতে ছাত্র ও যুব সমাজের উদ্দেশে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, যাঁরা তাঁকে এবং তাঁর প্রয়াত মাকেও অপমান করেছেন, তাঁদের প্রতিও তাঁর কোনও রাগ নেই। বরং তিনি সকলকে ক্ষমা করে দিয়ে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ভুল পথের প্রভাবেই অনেক পড়ুয়া বিভ্রান্ত হয়েছে। তবে জীবনে ভুল শুধরে নেওয়ার সুযোগ সবসময় থাকে। তাই শাস্তি বা প্রতিশোধ নয়, দিকভ্রষ্ট তরুণ-তরুণীদের বোঝানো এবং সঠিক পথে ফিরিয়ে আনার ওপরই জোর দেন তিনি।
মোদির কথায়, সমাজে ক্ষোভ ও অসন্তোষ থাকলেও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিশা দেখানোই সকলের দায়িত্ব। অপমান বা কটাক্ষ কোনও সমস্যার সমাধান নয়। বরং ঐক্য, সহমর্মিতা ও ইতিবাচক মানসিকতার মাধ্যমেই শক্তিশালী ভারত গড়ে তোলা সম্ভব।




















