গানের পর এবার অভিনয়ে দিলীপ ঘোষ, ‘শঙ্করা’ মিউজিক ভিডিওতে আত্মপ্রকাশ

গানের পর এবার অভিনয়ে দিলীপ ঘোষ, ‘শঙ্করা’ মিউজিক ভিডিওতে আত্মপ্রকাশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা:

রাজনীতির পাশাপাশি নানা কর্মকাণ্ডে বারবার আলোচনায় উঠে এসেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। কখনও মাছ ধরা, কখনও গাছ থেকে আম পাড়া, আবার সম্প্রতি স্টুডিয়োতে গান রেকর্ড করার পর এবার অভিনয়ের জগতেও আত্মপ্রকাশ করলেন তিনি। সোমবার নিউ টাউনে ‘শঙ্করা’ নামে একটি মিউজিক ভিডিওর উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত থেকে নতুন ভূমিকায় ধরা দিলেন তিনি।

সঙ্গীতশিল্পী চয়নিকার নির্মিত এই মিউজিক ভিডিওতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন দিলীপ ঘোষ। প্রকাশ্যে আসা ঝলকে তাঁকে ত্রিশূল হাতে দেখা যায়। মিউজিক ভিডিওটির উদ্বোধন ঘিরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অনুরাগীদের মধ্যেও ব্যাপক কৌতূহল লক্ষ্য করা যায়।

অভিনয়ে আত্মপ্রকাশ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, দল তাঁকে যে দায়িত্বই দিয়েছে, তিনি সবসময় তা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছেন। তাঁর কথায়, দলের নির্দেশে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব গ্রহণ করেছেন এবং সেই দায়িত্ব যথাসাধ্য পালন করেছেন।

তিনি আরও বলেন, দল যখন সভাপতি হতে বলেছে, তখন সেই দায়িত্ব নিয়েছেন। পরে মন্ত্রী, বিধায়ক কিংবা সাংসদ— যে দায়িত্বই দেওয়া হয়েছে, তা পালন করেছেন। সম্প্রতি গান গাওয়ার অনুরোধ পেয়ে যেমন গান গেয়েছেন, তেমনই এবার অভিনয়ের সুযোগ পেয়ে সেই চ্যালেঞ্জও গ্রহণ করেছেন বলে জানান তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top