প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, সপ্তাহজুড়ে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস

প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, সপ্তাহজুড়ে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা:

সোমবার দুপুরের পর হঠাৎ আবহাওয়ার বড় পরিবর্তনে প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক এলাকা। কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে চরম যানজটের সৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ৮৬.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভারী বৃষ্টির জেরে শহরের একাধিক প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়। আলিপুর রোড, বর্ধমান রোড, ডায়মন্ড হারবার রোড, হরিশ মুখার্জি রোড, হাজরা রোড, শরৎ বোস রোড এবং রাসবিহারী অ্যাভিনিউ-সহ বিভিন্ন এলাকায় জল জমে যানবাহনের গতি অনেকটাই কমে যায়। অফিস ছুটির ব্যস্ত সময়ে বাস, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহন দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকায় ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত এই পরিস্থিতি থেকে সম্পূর্ণ স্বস্তির সম্ভাবনা নেই। যদিও কলকাতা ও দক্ষিণবঙ্গে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, তবে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ৬ ও ৭ আগস্ট দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top