বুমরাহ-হর্ষিতদের চোটে প্রশ্নের মুখে বিসিসিআই মেডিক্যাল টিম, উদ্বেগ বাড়ছে ভারতীয় ক্রিকেটে

বুমরাহ-হর্ষিতদের চোটে প্রশ্নের মুখে বিসিসিআই মেডিক্যাল টিম, উদ্বেগ বাড়ছে ভারতীয় ক্রিকেটে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – একের পর এক ক্রিকেটারের চোটে এবার প্রশ্নের মুখে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। শ্রীলঙ্কা সফরের আগে ফিট ঘোষণা হওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই জশপ্রীত বুমরাহ দল থেকে ছিটকে যান। অন্যদিকে মাঠে ফিরেই ফের চোট পান হর্ষিত রানা। এছাড়াও ওয়াশিংটন সুন্দর ও নীতীশ কুমার রেড্ডির মতো একাধিক ক্রিকেটারের ঘনঘন চোট ভারতীয় দলের প্রস্তুতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বোর্ড সূত্রে খবর, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের হতাশাজনক পারফরম্যান্সের পর ভারতীয় ক্রিকেটের বিভিন্ন বিভাগ পর্যালোচনা করা হচ্ছে। সেই মূল্যায়নের অংশ হিসেবেই নির্বাচক মণ্ডলী, টিম ম্যানেজমেন্ট এবং মেডিক্যাল টিমের মধ্যে সমন্বয়ের বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, একাধিক ক্ষেত্রে জাতীয় নির্বাচক এবং বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের মেডিক্যাল টিমের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাব দেখা গিয়েছে। এর ফলে খেলোয়াড়দের ফিটনেস মূল্যায়ন ও মাঠে ফেরার সময় নির্ধারণ নিয়ে প্রশ্ন উঠেছে।

বোর্ডের অন্দরে আরও আলোচনা চলছে যে, ভারতীয় দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচের পদে সোহম দেশাইয়ের পরিবর্তে অ্যাড্রিয়ান ডে লক্স দায়িত্ব নেওয়ার পর থেকে চোট সংক্রান্ত পরিস্থিতি আরও জটিল হয়েছে কি না, তাও পর্যালোচনা করা হচ্ছে। ধারাবাহিক চোটের ধাক্কায় ভবিষ্যতে ফিটনেস ব্যবস্থাপনায় আরও কঠোর ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে বোর্ড।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top