মোদির ব্রেকফাস্ট বৈঠকে ‘সোশ্যাল মিডিয়া রিপোর্ট কার্ড’, সাংসদদের সঙ্গে সরাসরি কথা প্রধানমন্ত্রীর

মোদির ব্রেকফাস্ট বৈঠকে ‘সোশ্যাল মিডিয়া রিপোর্ট কার্ড’, সাংসদদের সঙ্গে সরাসরি কথা প্রধানমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দিল্লী – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শুক্রবার সকালে বিশেষ ব্রেকফাস্ট বৈঠকে যোগ দেন এনডিএ-তে নতুনভাবে যোগ দেওয়া ৪৭ জন সাংসদ। তাঁদের মধ্যে রাজ্যের ২০ জন সাংসদও উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রীকে নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় তুলে ধরার সুযোগ পান সাংসদরা।

বৈঠকের শুরুতেই প্রত্যেক সাংসদের জন্য নির্দিষ্ট আসনে একটি করে মুখবন্ধ খাম রাখা ছিল। সেই খামের মধ্যে ছিল গত তিন মাসে তাঁদের সোশ্যাল মিডিয়া কার্যকলাপের মূল্যায়ন বা ‘রিপোর্ট কার্ড’। ফেসবুক, এক্স (টুইটার), ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সাংসদদের সক্রিয়তা, পোস্ট এবং জনসংযোগের তথ্য সেখানে তুলে ধরা হয়েছিল।

তবে বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল না এই রিপোর্ট কার্ড। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরো সময়টাই সাংসদদের সঙ্গে খোলামেলা পরিবেশে কথা বলেন এবং প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে মতবিনিময় করেন। সাংসদদের কাছ থেকে তাঁদের নিজ নিজ এলাকার সমস্যা, উন্নয়ন এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় সম্পর্কেও খোঁজ নেন তিনি।

বৈঠকে উপস্থিত কয়েকজন সাংসদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতার ছবিও প্রকাশ্যে এসেছে। রাজনৈতিক মহলের মতে, সাংসদদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সাংগঠনিক সমন্বয় আরও শক্তিশালী করতেই এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top