গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন ঘুষ মামলায় বড় স্বস্তি, ফৌজদারি মামলা নিষ্পত্তির নির্দেশ আদালতের

গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন ঘুষ মামলায় বড় স্বস্তি, ফৌজদারি মামলা নিষ্পত্তির নির্দেশ আদালতের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – ভারতের শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকায় চলা ঘুষ ও জালিয়াতি সংক্রান্ত ফৌজদারি মামলায় বড় স্বস্তি মিলেছে। মার্কিন বিচার বিভাগ মামলাটি আর এগিয়ে নিয়ে যেতে না চাওয়ার পর ব্রুকলিনের জেলা বিচারক নিকোলাস গারাউফিস প্রসিকিউটরদের আবেদন মঞ্জুর করে মামলাটি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।

২০২৪ সালে গৌতম আদানি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন পাওয়ার জন্য ভারতীয় সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। পাশাপাশি মার্কিন বিনিয়োগকারীদের কাছে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার অভিযোগও আনা হয়। শুরু থেকেই আদানি গোষ্ঠী এই অভিযোগগুলি অস্বীকার করে এসেছে।

পরবর্তীতে গত ১৮ মে মার্কিন বিচার বিভাগ জানায়, তারা আর মামলাটি এগিয়ে নিয়ে যেতে আগ্রহী নয়। এরপর মামলাটি প্রত্যাহারের কারণ নিয়ে প্রশ্ন তোলেন বিচারক গারাউফিস। মার্কিন বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তা ট্রেন্ট ম্যাককটার ৪ জুলাই আদালতে জানান, অভিযোগগুলির একটি বড় অংশ আন্তর্জাতিক বিষয়ক এবং আদালতে সেগুলি প্রমাণ করা অত্যন্ত কঠিন হতে পারে। পাশাপাশি মামলাটি বর্তমানে বিচার বিভাগের মূল অগ্রাধিকারের তালিকাতেও নেই বলে তিনি জানান।

আদানির পক্ষ থেকে আমেরিকায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতির কারণে মামলাটি প্রত্যাহার করা হয়েছে বলে যে জল্পনা তৈরি হয়েছিল, সেই দাবি অবশ্য মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে খারিজ করা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে চলা এই আইনি প্রক্রিয়ার আপাতত অবসান ঘটায় আদানি গোষ্ঠীর জন্য এটি বড় স্বস্তি হিসেবেই দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top