স্বাধীনতা দিবসে কম মেট্রো, বদলাতে পারে ব্লু ও গ্রিন লাইনের সময়সূচি

স্বাধীনতা দিবসে কম মেট্রো, বদলাতে পারে ব্লু ও গ্রিন লাইনের সময়সূচি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – স্বাধীনতা দিবসে দিনভর কলকাতা মেট্রোর সংখ্যা কিছুটা কম থাকবে। ফলে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ব্লু লাইন এবং হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত গ্রিন লাইনে মেট্রো পরিষেবার সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে। তবে প্রতিটি রুটেই প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে।

বর্তমানে সকাল ৬টা থেকে কলকাতা মেট্রোর পরিষেবা শুরু হচ্ছে। দিনের শেষ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে ছাড়ছে রাত সাড়ে ১০টায়। পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রুটে মেট্রোর সংখ্যাও বাড়ানো হয়েছে।

স্বাধীনতা দিবসে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ব্লু লাইনের আপ ও ডাউন শাখায় ৯৭টি করে মোট ১৯৪টি মেট্রো চলবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত গ্রিন লাইনের আপ ও ডাউন শাখায় ৭৪টি করে মোট ১৪৮টি মেট্রো চলাচল করবে।

নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইনের আপ ও ডাউন শাখায় ৪৬টি করে মোট ৯২টি মেট্রো চালানো হবে। অন্যদিকে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত রুটে প্রতিদিন পাঁচটি মেট্রো চললেও স্বাধীনতা দিবসে একটি কম, অর্থাৎ চারটি মেট্রো চলবে।

জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পার্পল লাইনে অন্যান্য দিনের মতোই মেট্রো পরিষেবা চালু থাকবে। তবে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনে শনিবার সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রতিটি রুটেই প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top