শীর্ষ আমলাদের পদোন্নতিতে আরও কড়া নিয়ম, এবার মুখ্যমন্ত্রীর অনুমোদন বাধ্যতামূলক

শীর্ষ আমলাদের পদোন্নতিতে আরও কড়া নিয়ম, এবার মুখ্যমন্ত্রীর অনুমোদন বাধ্যতামূলক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য -;রাজ্যের শীর্ষস্তরের আমলাদের পদোন্নতির ক্ষেত্রে প্রশাসনিক অনুমোদনের প্রক্রিয়া আরও কড়া করল রাজ্য সরকার। পে ম্যাট্রিক্সের লেভেল-২২ এবং তার ঊর্ধ্বে বেতনক্রমের পদে সিনিয়র আধিকারিকদের পদোন্নতি দিতে গেলে এবার থেকে মুখ্যমন্ত্রীর অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর বা পি অ্যান্ড এআর।

১২ অগস্ট জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, লেভেল-২২ এবং তার ঊর্ধ্বে বেতনক্রমের পদে পদোন্নতি সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের মাধ্যমে পেশ করতে হবে। এই পদগুলি ২০১৯ সালের সংশোধিত বেতন কাঠামোর আওতাভুক্ত এবং পুরনো বেতনক্রমের ২০ নম্বর স্কেলের সমতুল্য।

নির্দেশ অনুযায়ী, বিভিন্ন দপ্তরকে তাদের অধীনস্থ এমন সমস্ত পদের তালিকা তৈরি করে পি অ্যান্ড এআর দপ্তরে পাঠাতে হবে, যেখানে লেভেল-২২ বা তার বেশি বেতনক্রম প্রযোজ্য। একইসঙ্গে সংশ্লিষ্ট পদে শেষ কবে পদোন্নতি দেওয়া হয়েছিল, সেই তথ্যও জানাতে হবে।

শুধু তাই নয়, আগের ওই পদোন্নতির ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অনুমোদন নেওয়া হয়েছিল কি না, তাও স্পষ্টভাবে জানাতে হবে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে। অর্থাৎ, শীর্ষস্তরের আমলাদের পদোন্নতিতে এবার থেকে প্রশাসনিক প্রক্রিয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর সরাসরি অনুমোদনও গুরুত্বপূর্ণ হয়ে উঠল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top