নিম্নচাপের জেরে ফের বৃষ্টির ভ্রুকুটি, কলকাতায় মেঘলা আকাশের পূর্বাভাস

নিম্নচাপের জেরে ফের বৃষ্টির ভ্রুকুটি, কলকাতায় মেঘলা আকাশের পূর্বাভাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – স্বাধীনতা দিবসে সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বৃষ্টি হয়েছে। কোথাও হালকা, আবার কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজেছে শহর ও শহরতলি। তবে আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার পরিস্থিতি আরও বদলাতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস রয়েছে।

আজ রবিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শহরের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

শনিবারের তুলনায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় এক ডিগ্রি কমেছে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় এক ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি বেশি।

নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আগামী কয়েক ঘণ্টায় আরও পরিবর্তন আসতে পারে। তাই ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকা এলাকাগুলিতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top