নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী দিল আইএসএফ! ফের মহম্মদ সবে মিরাজ আলীর উপর আস্থা, মনোনয়ন জমা মঙ্গলবার

নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী দিল আইএসএফ! ফের মহম্মদ সবে মিরাজ আলীর উপর আস্থা, মনোনয়ন জমা মঙ্গলবার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য -;নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে এবার প্রার্থী ঘোষণা করল অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। দলের তরফে মহম্মদ সবে মিরাজ আলী খানকে প্রার্থী করা হয়েছে। মঙ্গলবার নন্দীগ্রাম কেন্দ্রে নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন দলের অফিস সম্পাদক নাসিরুদ্দিন মীর এবং রাজ্য কমিটির সদস্য লক্ষ্মীকান্ত হাঁসদা।

নন্দীগ্রাম এলাকায় মিরাজ আলী খান পরিচিত মুখ। ২০০৭ সালের জমি আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। পরবর্তী সময়ে তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনেও তাঁকে সামনের সারিতে দেখা গিয়েছিল। এর আগে বিধানসভা নির্বাচনেও আইএসএফ তাঁকে নন্দীগ্রামে প্রার্থী করেছিল।

সেই নির্বাচনে মিরাজ আলী খান ১,৮৯৮ ভোট পেয়েছিলেন এবং তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছিল। এবারও তাঁর উপরই আস্থা রাখল নওশাদ সিদ্দিকির দল। মনোনয়ন জমা দেওয়ার পর মিরাজ আলী খান বলেন, “নন্দীগ্রামে বিজেপির বিরুদ্ধে জোরদার লড়াই হবে। মানুষের স্বার্থে আন্দোলনের ময়দানে থেকেই এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।”

আইএসএফের অফিস সম্পাদক নাসিরুদ্দিন মীর বলেন, নন্দীগ্রামে দলের প্রার্থী মানুষের হয়ে মাঠে-ময়দানে থাকবেন। তাঁর দাবি, বিজেপির ‘বিষাক্ত বিভেদের রাজনীতি’র বিরুদ্ধে মানুষকে একজোট করাই তাঁদের অন্যতম লক্ষ্য। ফলে তৃণমূল, বিজেপি, কংগ্রেসের পর নন্দীগ্রামের ভোটের লড়াইয়ে আইএসএফের প্রবেশে রাজনৈতিক সমীকরণ আরও বহুমুখী হল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top