নন্দীগ্রামে বিজেপির প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি! আজ মনোনয়ন, ২০ হাজার কর্মী নিয়ে মিছিলে থাকবেন শুভেন্দু অধিকারী

নন্দীগ্রামে বিজেপির প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি! আজ মনোনয়ন, ২০ হাজার কর্মী নিয়ে মিছিলে থাকবেন শুভেন্দু অধিকারী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – কয়েকদিনের জল্পনার অবসান ঘটিয়ে নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে হাসি রানি রথের নামেই সিলমোহর পড়ল। প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি আজ বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গিয়েছে। মনোনয়ন পর্বে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে।

নন্দীগ্রাম বরাবরই বাংলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ কেন্দ্র। রাজ্যে রাজনৈতিক পালাবদলের সঙ্গেও এই কেন্দ্রের সম্পর্ক গভীর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম—দুই কেন্দ্র থেকেই নির্বাচনে জয়ী হয়েছিলেন। নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হওয়ায় শেষ পর্যন্ত নন্দীগ্রাম আসনটি ছেড়ে ভবানীপুরকে বেছে নেন তিনি। এরপরই ফাঁকা হওয়া নন্দীগ্রাম আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে হাসি রানি রথের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

এবার সেই জল্পনাতেই আনুষ্ঠানিক সিলমোহর পড়ল। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে নন্দীগ্রামে শক্তি প্রদর্শনের প্রস্তুতিও নিয়েছে বিজেপি। প্রায় ২০ হাজার কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে মিছিল করে হলদিয়ায় মনোনয়নপত্র জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

হলদিয়ার কদমতলা মোড় থেকে জেলা শাসকের দফতর পর্যন্ত মিছিল যাবে বলে জানা গিয়েছে। হাসি রানি রথের মনোনয়ন ঘিরে এই জমায়েতকে সামনে রেখে নন্দীগ্রাম উপনির্বাচনের লড়াই যে আরও জমজমাট হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top