কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগে কুণাল ঘোষের বিরুদ্ধে FIR! বারাসত থানায় মামলা, জিজ্ঞাসাবাদের জন্য তলব

কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগে কুণাল ঘোষের বিরুদ্ধে FIR! বারাসত থানায় মামলা, জিজ্ঞাসাবাদের জন্য তলব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য- এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগের ভিত্তিতে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে বারাসত থানায় এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগের তদন্তের স্বার্থে কুণাল ঘোষকে থানায় হাজির হওয়ার জন্য সমনও পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই পুলিশের তরফে তাঁর কাছে সেই সমন পৌঁছে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, কুণাল ঘোষের একটি সমাজমাধ্যম পোস্টকে কেন্দ্র করেই আপত্তি তোলেন কাকলি ঘোষ দস্তিদার। তাঁর অভিযোগ, ওই পোস্টে তাঁকে উদ্দেশ করে অপমানজনক মন্তব্য করা হয়েছিল। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংসদ প্রশাসনের দ্বারস্থ হন। এরপর তাঁর অভিযোগের ভিত্তিতেই বারাসত থানায় মামলা দায়ের করা হয়।

সূত্রের দাবি, কুণাল ঘোষের বিরুদ্ধে নিজের ক্ষোভের কথা জানাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে বৈঠক করেছিলেন কাকলি ঘোষ দস্তিদার। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসার পর প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয় বলে জানা গিয়েছে।

এখন কাকলির অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া এফআইআর-এর তদন্তে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সেই কারণেই তাঁকে থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top