দমকল বাহিনীতে বড় আধুনিকীকরণ! ২২৬টি নতুন ফায়ার টেন্ডার ও ওয়াটার টাওয়ার, রেড রোডে উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী

দমকল বাহিনীতে বড় আধুনিকীকরণ! ২২৬টি নতুন ফায়ার টেন্ডার ও ওয়াটার টাওয়ার, রেড রোডে উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: রাজ্যের অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবাকে আরও দ্রুত ও আধুনিক করে তুলতে দমকল বাহিনীতে একাধিক নতুন প্রজন্মের সরঞ্জাম যুক্ত করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। বুধবার কলকাতার রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে নতুন সরঞ্জামগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী তথা দমকলমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা দফতরের মন্ত্রী কৌশিক চৌধুরী, নগরোন্নয়ন মন্ত্রী মনোজ কুমার আগরওয়াল-সহ দফতরের আধিকারিকরা।

দফতর সূত্রে জানা গিয়েছে, নতুন ব্যবস্থার আওতায় ১৯৮টি Mid Size Water Tender বা MSWT, ২৫টি Multi Purpose Fire Tender বা MPFT এবং ৩টি Articulating Water Tower দমকল পরিষেবায় যুক্ত হবে। এর পাশাপাশি মোটরসাইকেল-মাউন্টেড ফায়ার টেন্ডারও বাহিনীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

MSWT-গুলিতে থাকবে জলের ট্যাঙ্ক, শক্তিশালী জল পাম্প, হোস পাইপ এবং আগুন নিয়ন্ত্রণের প্রয়োজনীয় সরঞ্জাম। শহরের সরু রাস্তা, ঘিঞ্জি এলাকা কিংবা যানজটপূর্ণ জায়গায় বড় গাড়ির তুলনায় দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এই ধরনের ফায়ার টেন্ডার বিশেষভাবে কার্যকর হতে পারে। ফলে শহর ও জনবহুল এলাকায় অগ্নিকাণ্ড মোকাবিলায় বাড়বে দমকলের তৎপরতা।

অন্যদিকে, MPFT-তে আগুন নেভানোর পাশাপাশি বিভিন্ন ধরনের জরুরি উদ্ধারকাজে প্রয়োজনীয় সরঞ্জাম বহনের সুবিধা রয়েছে। Articulating Water Tower-এর মতো অত্যাধুনিক ব্যবস্থাও উঁচু ভবন বা জটিল অগ্নিকাণ্ডের পরিস্থিতিতে কাজে লাগবে। নতুন সরঞ্জামগুলি পরিষেবায় যুক্ত হলে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে দমকল বাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলেই মনে করছে দফতর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top