লোক ভবনে রামধারী সিং ‘দিনকর’-এর জয়ন্তী উদযাপন! ‘রশ্মিরথী’র নাট্যরূপে মুগ্ধ দর্শক, যুবসমাজকে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করার বার্তা রাজ্যপালের

লোক ভবনে রামধারী সিং ‘দিনকর’-এর জয়ন্তী উদযাপন! ‘রশ্মিরথী’র নাট্যরূপে মুগ্ধ দর্শক, যুবসমাজকে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করার বার্তা রাজ্যপালের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: লোক ভবনে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে রাষ্ট্রকবি রামধারী সিং ‘দিনকর’-এর জয়ন্তী উদযাপন করা হল। অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দিনকরজির কালজয়ী কাব্য ‘রশ্মিরথী’র হৃদয়স্পর্শী নাট্য উপস্থাপনাই ছিল এদিনের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ।

অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি দিনকরজির সাহিত্য ও তাঁর জাতীয় চেতনা জাগরণের ভূমিকার কথা স্মরণ করেন। তাঁর বক্তব্যে উঠে আসে, দিনকরজির অগ্নিগর্ভ সাহিত্যিক অভিব্যক্তি কীভাবে মানুষের মধ্যে জাতীয় গৌরব ও সভ্যতাগত চেতনার পুনর্জাগরণ ঘটিয়েছিল এবং পরাধীন ভারতের মানুষকে স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল।

রাজ্যপাল বলেন, জাতীয় জাগরণ এবং সম্মিলিত সংকল্পের সেই চেতনা আজও প্রাসঙ্গিক। ভারত ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে বলে উল্লেখ করে তিনি এই জাতীয় অভিযাত্রায় প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

দিনকরজির জাতীয় জাগরণের ভাবনা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান রাজ্যপাল। বিশেষ করে যুবসমাজের মধ্যে তাঁর সাহিত্য, চিন্তাভাবনা এবং জাতীয় চেতনার বার্তা ছড়িয়ে দেওয়ার উপর জোর দেন তিনি। একইসঙ্গে দেশের উন্নয়নের এই যাত্রায় আরও ব্যাপক জনভাগীদারি গড়ে তোলার কথাও বলেন রাজ্যপাল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top