পুলকার দুর্ঘটনার পর নড়েচড়ে বসল পূর্ব রেল! কর্ণসুবর্ণ-সহ তিন ক্রসিংয়ে বসানো হল অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর রেলগেট

পুলকার দুর্ঘটনার পর নড়েচড়ে বসল পূর্ব রেল! কর্ণসুবর্ণ-সহ তিন ক্রসিংয়ে বসানো হল অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর রেলগেট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


মুর্শিদাবাদ: চলতি বছরের জুলাইয়ে দূরপাল্লার ট্রেনের ধাক্কায় কর্ণসুবর্ণে পুলকার দুর্ঘটনায় স্কুল পড়ুয়াদের মৃত্যুর ঘটনার পর এবার রেলগেটের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাল পূর্ব রেল। কর্ণসুবর্ণ-সহ সংলগ্ন তিনটি ক্রসিংয়ে বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর রেলগেট। নন-ইন্টারলকিং রেলগেট এবং গেটম্যানের ভূমিকা নিয়ে ওই দুর্ঘটনার পর যে প্রশ্ন উঠেছিল, তার পরেই নিরাপত্তা বাড়াতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

কর্ণসুবর্ণ-খাগড়াঘাট রোডের লেভেল ক্রসিংগুলিতে এবার প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। মোট তিনটি নন-ইন্টারলকড লেভেল ক্রসিং বা NILC গেট বসানো হয়েছে। ইন্টারলকিং গেটের আগের পর্যায়ের এই ব্যবস্থায় লেভেল ক্রসিংয়ের পরিস্থিতির উপর রিয়েল-টাইম নজরদারি করা সম্ভব হবে। ফলে রেলগেট দিয়ে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

গত ১৭ জুলাই কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর রেল স্টেশনের মাঝখানে গোবিন্দপুর রেলগেটের কাছে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দূরপাল্লার ট্রেনের ধাক্কায় উড়ে যায় একটি পুলকার। দুর্ঘটনায় মৃত্যু হয় চার স্কুল পড়ুয়ার। একই ঘটনায় প্রাণ হারান এক বৃদ্ধ সাইকেল আরোহীও। ঘটনার পরেই ওই এলাকার রেলগেটগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু করে পূর্ব রেল।

ঘনবসতিপূর্ণ ওই এলাকায় রেললাইনের আশপাশ দিয়ে মানুষের নিয়মিত যাতায়াত এবং রেলগেট পারাপারের প্রবণতা নিরাপত্তার ঝুঁকি আরও বাড়িয়ে তুলছিল। সেই পরিস্থিতিতে পুরনো ব্যবস্থার সীমাবদ্ধতা কাটিয়ে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। কর্ণসুবর্ণ-সহ তিনটি ক্রসিংয়ে নতুন NILC গেট বসানোর ফলে এবার নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থায় কতটা পরিবর্তন আসে, সেদিকেই নজর থাকবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top