বেহালায় সৌরভের বাড়িতে পন্ডিচেরির ২২ পড়ুয়া! প্রথম বিমানে কলকাতায় এসে ‘দাদা’র সঙ্গে দেখা, উপহার পেয়ে উচ্ছ্বসিত খুদেরা

বেহালায় সৌরভের বাড়িতে পন্ডিচেরির ২২ পড়ুয়া! প্রথম বিমানে কলকাতায় এসে ‘দাদা’র সঙ্গে দেখা, উপহার পেয়ে উচ্ছ্বসিত খুদেরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: প্রথমবার বিমানে চেপে পন্ডিচেরি থেকে কলকাতায় এসে সরাসরি বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হাজির ২০ থেকে ২২ জন পড়ুয়া। বৃহস্পতিবার তাঁদের জন্য বিশেষ আয়োজন ছিল ‘মহারাজ’-এর বাড়িতে। সৌরভের সঙ্গে দেখা করার পাশাপাশি অটোগ্রাফ-সহ ব্যাট উপহার পেয়েছে পড়ুয়ারা। নিজের হাতেও তাদের হাতে উপহার তুলে দেন সৌরভ। কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর পরিকল্পনাও রয়েছে এই পড়ুয়াদের।

খুদে অতিথিদের সঙ্গে দেখা করে যথেষ্ট আনন্দিত সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটানোর পাশাপাশি আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রাজ্যবাসীকেও শুভেচ্ছা জানান তিনি। সৌরভের বাড়িতে ‘দাদা’র সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত পড়ুয়ারাও।

এদিন সিএবি-তে রাজনৈতিক ব্যক্তিত্বদের যাতায়াত নিয়ে প্রশ্ন করা হলে সৌরভ জানান, লোধা কমিটিতে এমন কোনও নিষেধাজ্ঞা নেই। ফলে রাজনৈতিক ব্যক্তিত্বদের সিএবি-তে আসা নিয়ে আপত্তির কোনও কারণ দেখছেন না তিনি।

মহালয়ার দিন ইডেন গার্ডেনে আয়োজিত হতে চলা বিশেষ অনুষ্ঠান নিয়েও মুখ খোলেন সৌরভ। তিনি জানান, অনুষ্ঠানটি নিয়ে সকালে বৈঠক হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষও অনুষ্ঠানে আসবেন বলে জানান তিনি। সব মিলিয়ে মহালয়ার এই অনুষ্ঠানকে ঘিরে ইডেনজুড়ে অন্যরকম উদ্দীপনা তৈরি হবে বলেই মনে করছেন সৌরভ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top