সরকারি কাজে গাফিলতি করলেই শোকজ! ফাইল আটকে রাখলে জবাবদিহি করতে হবে কর্মী-আধিকারিকদের, নবান্নের কড়া নির্দেশিকা

সরকারি কাজে গাফিলতি করলেই শোকজ! ফাইল আটকে রাখলে জবাবদিহি করতে হবে কর্মী-আধিকারিকদের, নবান্নের কড়া নির্দেশিকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা —

সরকারি দফতরে ফাইল ফেলে রেখে দিনের পর দিন কাজ আটকে রাখার দিন এবার শেষ হতে চলেছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব পালন না করলে জবাবদিহি করতে হবে সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের। এমনকী, অকারণে কাজ শেষ করতে দেরি হলে শোকজের মুখেও পড়তে হতে পারে তাঁদের। সরকারি কাজে গতি আনতে বৃহস্পতিবার, ১২ নভেম্বর নতুন নির্দেশিকা জারি করে এমনই কড়া বার্তা দিল নবান্ন।

নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা বাধ্যতামূলক

পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন, ২০১৩-কে সামনে রেখেই এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমস্ত সরকারি দফতরে যত দ্রুত সম্ভব নতুন নিয়ম কার্যকর করতে হবে।

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কোনও কাজের দায়িত্ব পাওয়ার পর নির্ধারিত সময়সীমার মধ্যেই তা সম্পন্ন করতে হবে। অযথা দেরি করা কিংবা ফাইল ফেলে রেখে কাজ আটকে রাখার সুযোগ থাকবে না। দায়িত্ব পালনে গাফিলতি বা অকারণ বিলম্বের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের জবাবদিহি করতে হতে পারে। প্রয়োজনে তাঁদের শোকজও করা হতে পারে।

প্রশাসনিক কাজে গতি আনতেই কড়া পদক্ষেপ

সরকারি দফতরের কাজের গতি বাড়াতে এর আগেও একাধিক নিয়ম ও নির্দেশিকা চালু হয়েছে। তবে এবার সেই বিধি আরও কঠোরভাবে কার্যকর করার পথে হাঁটল রাজ্য সরকার। প্রশাসনের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা বাড়ানো এবং সাধারণ মানুষের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অযথা বিলম্ব বন্ধ করাই এই পদক্ষেপের অন্যতম লক্ষ্য।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বারবার প্রশাসনিক কাজকর্মে গতি আনার বার্তা দিয়েছেন। তাঁর নির্দেশ, কোনও সরকারি দফতরেই যেন কাজের ক্ষেত্রে গাফিলতি না থাকে। এবার নবান্নের নতুন নির্দেশিকার ফলে সরকারি কর্মী ও আধিকারিকদের কাজের ক্ষেত্রে আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হতে হবে বলেই মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top