NEET-UG ২০২৬-এ EWS সংরক্ষণ চেয়ে পড়ুয়াদের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

NEET-UG ২০২৬-এ EWS সংরক্ষণ চেয়ে পড়ুয়াদের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি জটিলতার পর EWS সংরক্ষণের সুবিধা পাওয়ার আশায় নতুন করে আবেদন করেছিলেন কয়েক জন NEET-UG ২০২৬ পরীক্ষার্থী। তবে সেই আবেদনে বড় ধাক্কা দিল কলকাতা হাই কোর্ট। ফল প্রকাশ এবং কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর নিজেদের সংরক্ষণ শ্রেণি বদলে EWS-এ যাওয়ার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

মামলাকারীদের মধ্যে কয়েক জন NEET-UG ২০২৬-এ OBC-NCL এবং বাকিরা জেনারেল ক্যাটেগরিতে পরীক্ষায় বসেছিলেন। তাঁদের দাবি ছিল, পরবর্তীতে তাঁরা EWS শংসাপত্র পাওয়ার যোগ্য হয়েছেন। বিশেষ করে কয়েক জনের OBC মর্যাদা সাম্প্রতিক আইনি জটিলতার কারণে প্রশ্নের মুখে পড়ায় তাঁরা EWS সংরক্ষণের সুবিধা চেয়ে আদালতের দ্বারস্থ হন।

মামলাকারীদের আবেদন ছিল, ১ এপ্রিল ২০২৬-এর পর ইস্যু হওয়া EWS শংসাপত্র গ্রহণ করে পশ্চিমবঙ্গের মেডিক্যাল কাউন্সেলিংয়ে তাঁদের EWS প্রার্থী হিসেবে বিবেচনা করা হোক। যাঁরা এখনও শংসাপত্র পাননি, তাঁদের আবেদন দ্রুত নিষ্পত্তির ব্যবস্থারও আর্জি জানিয়েছিলেন তাঁরা।

বিচারপতি অমৃতা সিনহা সেই আবেদন খারিজ করে স্পষ্ট করেছেন, NEET-এর আবেদনপত্র জমা দেওয়ার সময়ই পরীক্ষার্থীদের নিজেদের সংরক্ষণ শ্রেণি ঘোষণা করতে হয়। পরবর্তীতে EWS শংসাপত্র হাতে পেলেও সেই ভিত্তিতে ঘোষিত ক্যাটেগরি বদলানো যায় না।

আদালতের পর্যবেক্ষণ, ফল প্রকাশ এবং কাউন্সেলিং শুরু হওয়ার পর কোনও পরীক্ষার্থীকে নতুন করে সংরক্ষণ শ্রেণি পরিবর্তনের সুযোগ দিলে গোটা মেধাতালিকায় তার প্রভাব পড়তে পারে। বিশেষ করে যাঁরা নির্দিষ্ট সময়ে EWS হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করেছেন, তাঁদের মেধাক্রম ও আসন পাওয়ার সুযোগ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার পর নিয়ম বদলের সুযোগ দেওয়া যায় না বলে জানিয়েছে আদালত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top