আধুনিক রূপে গড়ে উঠবে মল্লিকঘাট ফুলবাজার, বিশ্বমানের বাণিজ্যকেন্দ্র তৈরির পরিকল্পনা রাজ্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা:

এশিয়ার বৃহত্তম ফুলের বাজার মল্লিকঘাট ফুলবাজারকে আধুনিক পরিকাঠামোয় গড়ে তুলতে বড় পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। হাওড়া ব্রিজের পাদদেশে অবস্থিত এই ঐতিহ্যবাহী বাজারকে বিশ্বমানের ফুল বাণিজ্যকেন্দ্রে পরিণত করার লক্ষ্যে পরিকাঠামো উন্নয়ন, আধুনিক বিপণন ব্যবস্থা এবং রপ্তানিমুখী ফুলচাষের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এই পরিকল্পনার রূপরেখা তৈরি করেছে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতর।

সম্প্রতি খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালনমন্ত্রী ডা. কল্যাণ চক্রবর্তীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন সরকারি দফতর, কলকাতা পুরসভা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাজারের উন্নয়ন, ফুল সংরক্ষণের আধুনিক ব্যবস্থা, রপ্তানিমুখী উৎপাদন এবং ফুলচাষিদের আয় বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়।

রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে চাহিদাসম্পন্ন ফুলের উৎপাদন বাড়াতে চাষিদের উৎসাহিত করা হবে। এর মাধ্যমে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে, অন্যদিকে ফুলচাষিদের আয়ও বৃদ্ধি পাবে বলে মনে করছে সরকার। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত গোটা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনার অংশ হিসেবে মল্লিকঘাট ফুলবাজারে অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত সংরক্ষণাগার নির্মাণ করা হবে, যাতে দীর্ঘ সময় ফুল সংরক্ষণ করা সম্ভব হয়। রাজ্যের লক্ষ্য পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম প্রধান ফুল উৎপাদন ও রপ্তানিকারক রাজ্য হিসেবে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে দেওয়া।

Kolkata #MallickGhat #FlowerMarket #WestBengal #Horticulture #BreakingNews #India

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top