উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা:

রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি আপাতত বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও ভ্যাপসা গরম থেকে এখনই স্বস্তি মিলবে না। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ কম থাকায় তাপমাত্রা ও আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম বজায় থাকবে। আজ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

কলকাতায় আজ সারাদিন আকাশ প্রধানত মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় ৯১ শতাংশ থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি অব্যাহত থাকবে।

আজ কলকাতায় ভারী বা টানা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুপুরের পর কিংবা বিকেলের দিকে শহরের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির এক বা একাধিক দফা হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top