কলকাতা পুরসভার ডিলিমিটেশনে ৪৫ ওয়ার্ডে ভোটার সংখ্যায় বড় ফারাক, প্রশ্ন সম-উন্নয়ন নিয়ে

কলকাতা পুরসভার ডিলিমিটেশনে ৪৫ ওয়ার্ডে ভোটার সংখ্যায় বড় ফারাক, প্রশ্ন সম-উন্নয়ন নিয়ে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: উন্নয়নের অর্থ সমভাবে বণ্টন এবং সব ওয়ার্ডে সমান সুযোগ নিশ্চিত করতে ওয়ার্ডগুলিতে প্রায় সমসংখ্যক ভোটার রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ডিলিমিটেশনের খসড়া প্রক্রিয়ায় কলকাতা পুরসভার অন্তত ৪৫টি ওয়ার্ডে সেই নির্দেশিকা কার্যকর করা সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে ওয়ার্ড পিছু প্রায় ১৬ হাজার ভোটার রেখে সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু করেছিল কলকাতা পুরসভা। বর্তমানে ২০৯টি ওয়ার্ডের খসড়া তালিকা প্রকাশ করা হলেও প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী সীমানা পুনর্বিন্যাসের পর ওয়ার্ডের সংখ্যা বেড়ে ২১১ হতে পারে বলে পুর ও নগরোন্নয়ন দপ্তর সূত্রে খবর।

নভেম্বরের শেষে পুরভোট আয়োজনের লক্ষ্যে দ্রুত ডিলিমিটেশনের কাজ করতে গিয়ে বেশ কিছু ওয়ার্ডে ভোটার সংখ্যার বড় তারতম্য তৈরি হয়েছে। পুরসভার খসড়া হিসাব অনুযায়ী, ১২টি ওয়ার্ডে ভোটারের সংখ্যা ১৮ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

অন্যদিকে, রিপন স্ট্রিট-আলিমুদ্দিন এলাকার ৬২ নম্বর ওয়ার্ডে ভোটারের সংখ্যা ৩২ হাজারেরও বেশি বলে সর্বদলীয় বৈঠকে অভিযোগ উঠেছে। একইসঙ্গে নতুন করে তৈরি ২০৯টি ওয়ার্ডের মধ্যে ৩২টি ওয়ার্ডে ভোটারের সংখ্যা সাড়ে ১৩ হাজারেরও কম হয়েছে বলেও পুরসভার আধিকারিকরা স্বীকার করেছেন।

ফলে একদিকে যেখানে কোনও কোনও ওয়ার্ডে ভোটারের সংখ্যা ১৮ হাজারের বেশি, সেখানে অন্য কয়েকটি ওয়ার্ডে তা সাড়ে ১৩ হাজারের নিচে। এই পরিস্থিতিতে ভোটার সংখ্যার এতটা তারতম্যের মধ্যে কীভাবে প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে, তা নিয়েই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top