কার্গিল বিজয় দিবসে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কার্গিল বিজয় দিবসে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – আজ ২৬ জুলাই, দেশজুড়ে পালিত হচ্ছে কার্গিল বিজয় দিবস। ১৯৯৯ সালের এই দিনেই দীর্ঘ ও রক্তক্ষয়ী কার্গিল যুদ্ধে পাকিস্তানি সেনাকে পরাস্ত করে বিজয় অর্জন করেছিল ভারত। সেই ঐতিহাসিক সাফল্যের স্মৃতিকে সম্মান জানাতেই প্রতিবছর ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়। এদিন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মবলিদানকারী শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী তাঁর এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে এক বার্তায় বলেন, কার্গিল বিজয় দিবসে ভারতের নিরাপত্তা রক্ষায় সাহস, আত্মত্যাগ ও নিষ্ঠার জন্য দেশের বীর সেনাদের প্রতি সমগ্র জাতি কৃতজ্ঞ। প্রতিকূল পরিস্থিতিতেও তাঁদের অসীম বীরত্ব ও অদম্য মনোবল দেশের গর্বের উৎস হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি।

মোদি আরও বলেন, দেশের প্রতি সেনাবাহিনীর অটল দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। কার্গিলের বীর শহিদদের অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top