চোরবাগান-কাণ্ডের পর টালা প্রত্যয়ে ভিআইপি লাইন তুলে দেওয়ার সিদ্ধান্ত, বাড়ানো হল মণ্ডপের আলো

চোরবাগান-কাণ্ডের পর টালা প্রত্যয়ে ভিআইপি লাইন তুলে দেওয়ার সিদ্ধান্ত, বাড়ানো হল মণ্ডপের আলো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: শহরের জনপ্রিয় দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম টালা প্রত্যয়। প্রতি বছরের মতো এ বারও এই মণ্ডপে প্রতিমা ও শিল্পকর্ম দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। তবে চোরবাগানের মর্মান্তিক পদপিষ্টের ঘটনার পর পুজো মণ্ডপে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ বেড়েছে। সেই আবহে টালা প্রত্যয়েও নেওয়া হল বিশেষ উদ্যোগ। তুলে দেওয়া হয়েছে ভিআইপি লাইন। পাশাপাশি, পুলিশের পরিদর্শন ও পরামর্শের পর মণ্ডপে বাড়ানো হয়েছে আলোর ব্যবস্থাও।

এ বার টালা প্রত্যয়ের পুজোর দায়িত্বে রয়েছেন বিধায়ক রীতেশ তিওয়ারি। তাঁর বক্তব্য, দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়েই এই পদক্ষেপ করা হয়েছে। পুলিশের পরিদর্শনের পর তাদের পরামর্শ অনুযায়ী মণ্ডপে আলো বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

রীতেশ তিওয়ারি বলেন, “পুরস্কার পাওয়ার দৌড়ে শিল্পীরাই পুজো কমিটিগুলোকে প্রভাবিত করেন। শিল্পের সমালোচনা করছি না, তবে এমন আধুনিকতা, এমন সৃজনশীলতা নিয়ে আমরা কী করব, যেখানে মানুষকে বাঁচানো না যায়। কেন আলো কম রাখা হবে, কেন মা দুর্গাকে আলাদাভাবে দেখানো হবে! অন্ধকারের শিল্প দেখানোর কোনও প্রয়োজন নেই।”

চোরবাগানের ঘটনার পর দুর্গাপুজোর মণ্ডপগুলিতে ভিড় সামলানো, দর্শনার্থীদের নিরাপদে চলাচল এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়গুলি নতুন করে গুরুত্ব পাচ্ছে। টালা প্রত্যয়ের ভিআইপি লাইন তুলে দেওয়া এবং আলোর ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত সেই নিরাপত্তা উদ্যোগেরই অংশ। পুজোর আনন্দের পাশাপাশি দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করাই এখন পুজো উদ্যোক্তা ও প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top