‘জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে, থাকবেই’, সাত দিনের সময়সীমা দিয়ে হুঁশিয়ারি অভিষেকের! বড় পর্দায় তথ্য প্রকাশের দাবি

‘জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে, থাকবেই’, সাত দিনের সময়সীমা দিয়ে হুঁশিয়ারি অভিষেকের! বড় পর্দায় তথ্য প্রকাশের দাবি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পশ্চিমবঙ্গ —

তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক নিয়ে আইনি ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এবার হুঁশিয়ারির সুর শোনা গেল দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। শুক্রবার পাড়ার একটি জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই দলের প্রতীক নিয়ে প্রশ্নের জবাবে সাত দিনের সময়সীমা উল্লেখ করে একের পর এক মন্তব্য করেন অভিষেক।

প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, “সাতদিন খালি দাঁড়ান। জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে, থাকবেই। সাতদিন খালি দাঁড়ান কীভাবে পুলিশ থানায় এফিডেভিট ফাইল হয়েছে, সব সামনে আসবে।”

শুধু মৌখিক হুঁশিয়ারিতেই থেমে থাকেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর দাবি, জোড়াফুল প্রতীক সংক্রান্ত যাবতীয় তথ্য বড় পর্দায় তুলে ধরা হবে। সেই তথ্য সকলের সামনে প্রকাশ করে সবাইকে ঘটনার সাক্ষী রাখার কথাও জানান তিনি।

অভিষেকের এই মন্তব্য ঘিরে জোড়াফুল প্রতীক নিয়ে চলা বিতর্ক নতুন করে রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে। আগামী সাত দিনের মধ্যে কোন তথ্য সামনে আনার কথা বলছেন তিনি এবং সেই তথ্য প্রকাশের পর পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top