পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগ করতে আসছে ব্ল্যাকস্টোন! শিল্প পরিস্থিতি নিয়ে আশার কথা শোনালেন বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য

পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগ করতে আসছে ব্ল্যাকস্টোন! শিল্প পরিস্থিতি নিয়ে আশার কথা শোনালেন বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পশ্চিমবঙ্গ —

পশ্চিমবঙ্গে বড় মাপের বিনিয়োগ করতে আসছে আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোন। এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। একই সঙ্গে রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়েও আশার কথা শুনিয়েছেন তিনি। তাঁর দাবি, একসময় যে শিল্পপতিরা পশ্চিমবঙ্গ থেকে ব্যবসা গুটিয়ে অন্য রাজ্যে চলে যাওয়ার কথা ভাবছিলেন, তাঁরাই এখন এ রাজ্যে ব্যবসা সম্প্রসারণের পথ খুঁজছেন।

শিল্প ও বিনিয়োগের প্রশ্নে রাজ্যের বদলে যাওয়া পরিস্থিতির কথা তুলে ধরে শমীক ভট্টাচার্য বলেন, “এআই-এর সবচেয়ে বড় প্লেয়ার ব্ল্যাকস্টোন পশ্চিমবঙ্গে বড় মাপের বিনিয়োগ করতে আসছে। ভারতবর্ষে তারা তো বিনিয়োগ করছেই, কিন্তু আমাদের রাজ্যে বড় বিনিয়োগ নিয়ে তারা আসছে।”

তাঁর এই মন্তব্যের পর রাজ্যে নতুন করে শিল্প বিনিয়োগের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও ব্ল্যাকস্টোনের সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ, প্রকল্পের ক্ষেত্র বা বিনিয়োগের সময়সীমা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

শুধু বহুজাতিক সংস্থার বিনিয়োগ নয়, রাজ্যের শিল্পপতিদের মনোভাবেও পরিবর্তন এসেছে বলে দাবি বিজেপি সভাপতির। তাঁর কথায়, “পশ্চিমবঙ্গের যারা শিল্পপতি, যারা এখানে ব্যবসা করেন, যারা এতদিন ভিন্ন রাজ্যে সেটআপ সরিয়ে নিতে চাইছিলেন, সেটা বন্ধ হয়ে গেছে। তাঁরা এখন এক্সপ্যানশনের জন্য রাস্তা খুঁজছেন, অনেকে করেও ফেলেছেন। কেউ বাইরে যেতে রাজি নন। যাঁরা চলে যাবেন বলে মাইন্ডসেট করে ফেলেছিলেন, তাঁরা এখন পশ্চিমবঙ্গে ফিরছেন, এখানে কাজ করছেন, তাঁরা খুব খুশি।”

শমীকের বক্তব্য, রাজ্যের শিল্পপতিরা এখন ব্যবসা সরিয়ে নেওয়ার পরিবর্তে পশ্চিমবঙ্গেই ব্যবসা বাড়ানোর কথা ভাবছেন। তবে তাঁর এই দাবির প্রেক্ষিতে সম্ভাব্য বিনিয়োগের প্রকল্প, পরিমাণ এবং বাস্তবায়নের সময়সীমা নিয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top