টালিগঞ্জে ওয়াকফ সম্পত্তিতে তৃণমূলের পার্টি অফিস ভাঙতে গিয়ে উত্তেজনা, মোতায়েন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

টালিগঞ্জে ওয়াকফ সম্পত্তিতে তৃণমূলের পার্টি অফিস ভাঙতে গিয়ে উত্তেজনা, মোতায়েন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দক্ষিন চব্বিশ পরগনা – টালিগঞ্জে রবিবার ছুটির দিনেই ওয়াকফ সম্পত্তি দখল করে তৈরি করা তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। অভিযোগ, দীর্ঘদিন ধরে সাহেববাগান এলাকায় ওয়াকফ বোর্ডের জমি দখল করে ওই দলীয় কার্যালয়টি তৈরি করা হয়েছিল। রাজ্যে পালাবদলের পর সেখানে তৃণমূলের কর্মীদের আর নিয়মিত দেখা না গেলেও স্থানীয়দের দাবি, বর্তমানে কয়েকটি গরিব পরিবার ওই নির্মাণে বসবাস করছে। এদিন আদালতের নির্দেশ হাতে নিয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় পৌঁছয় এবং বেআইনি নির্মাণ ভাঙার জন্য বুলডোজার নিয়ে যাওয়া হয়। অভিযান শুরু হতেই স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, প্রায় ১৫ বছর ধরে ওই জায়গায় নির্মাণ রয়েছে এবং এতদিন কেউ কোনও পদক্ষেপ করেনি। হঠাৎ করে পুলিশ এসে উচ্ছেদ অভিযান শুরু করায় সেখানে বসবাসকারী পরিবারগুলি সমস্যায় পড়েছে বলেও দাবি বিক্ষোভকারীদের। তাঁদের আরও অভিযোগ, আগাম কোনও নোটিস দেওয়া হয়নি। অন্যদিকে পুলিশের দাবি, ওয়াকফ বোর্ডের সম্পত্তি বেআইনিভাবে দখল করে নির্মাণ করা হয়েছিল এবং আদালতের নির্দেশ অনুযায়ী সেই অবৈধ নির্মাণ সরিয়ে জমি পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। বিক্ষোভের মধ্যেই প্রশাসনের আধিকারিকরা বুলডোজার দিয়ে নির্মাণ ভাঙার কাজ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top