যোগ্য কোনও মহিলা অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়বেন না, আশ্বাস শমীক ভট্টাচার্যের

যোগ্য কোনও মহিলা অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়বেন না, আশ্বাস শমীক ভট্টাচার্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজ্য – অন্নপূর্ণা যোজনার আওতায় প্রত্যেক যোগ্য মহিলা আর্থিক সাহায্য পাবেন—এই বার্তা বারবার দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই আশ্বাস দিয়েছেন […]



রাজ্য – অন্নপূর্ণা যোজনার আওতায় প্রত্যেক যোগ্য মহিলা আর্থিক সাহায্য পাবেন—এই বার্তা বারবার দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই আশ্বাস দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে দিলীপ ঘোষও। তবে গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে মহিলাদের বিক্ষোভ ও অবরোধের ছবি সামনে এসেছে। কোথাও রাস্তায় নেমে প্রতিবাদ, কোথাও আবার টাকা না পাওয়ার অভিযোগে আন্দোলনে সামিল হয়েছেন মহিলারা। এই পরিস্থিতিতে এবার তাঁদের আশ্বস্ত করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রবিবার হাওড়ায় একটি অনুষ্ঠানে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, কোনও যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ পড়বেন না। তাঁর বক্তব্য, কিছু ক্ষেত্রে ত্রুটি-বিচ্যুতি এবং সিস্টেমের সমস্যার কারণে অনেকে এখনও টাকা পাননি। তবে কিছুটা সময় অপেক্ষা করলেই সেই সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে শমীক ভট্টাচার্যের অভিযোগ, অন্নপূর্ণা যোজনা নিয়ে তৃণমূল অন্তর্ঘাতের চেষ্টা করেছে এবং বিভিন্ন জায়গায় মহিলাদের আবেদনপত্র ঠিকভাবে পূরণ করতে দেওয়া হয়নি। তাঁর দাবি, আরও প্রায় ৫০ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার আওতায় আর্থিক সাহায্য পাবেন। ফলে যাঁরা এখনও প্রকল্পের টাকা পাননি, তাঁদেরও ভবিষ্যতে সুবিধার আওতায় আনার আশ্বাস দিয়েছে রাজ্য বিজেপি।

রাজ্য – অন্নপূর্ণা যোজনার আওতায় প্রত্যেক যোগ্য মহিলা আর্থিক সাহায্য পাবেন—এই বার্তা বারবার দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই আশ্বাস দিয়েছেন […]

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top