দাঁত তোলার পর গাল ফুলে ঢোল, শারীরিক অসুস্থতার কথা জানালেন মিমি চক্রবর্তী

দাঁত তোলার পর গাল ফুলে ঢোল, শারীরিক অসুস্থতার কথা জানালেন মিমি চক্রবর্তী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন ডেস্ক: বাংলা সিনেমা ও ওয়েব সিরিজের পরিচিত মুখ মিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয়। নিজের জীবনের নানা মুহূর্ত নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। কখনও বাড়ির বাগানের ছবি, কখনও পোষ্যের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত, আবার কখনও রান্নার ভিডিও—সোশ্যাল মিডিয়ায় তাঁর দৈনন্দিন জীবনের নানা ছবি ধরা পড়ে।

তবে শুক্রবার সন্ধ্যায় মিমি চক্রবর্তীর পোস্টে উঠে এল তাঁর শারীরিক অসুস্থতার কথা। একাধিক ছবি পোস্ট করে অভিনেত্রী জানান, বর্তমানে তাঁর শরীর মোটেই ভালো নেই। দাঁত তোলার পর তাঁর গাল বেশ ফুলে গিয়েছে। দাঁত তোলার পর কয়েকটি সেলাইও পড়েছে বলে জানান তিনি। এর পাশাপাশি ঠোঁটে কালশিটে এবং পায়ে টান ধরার সমস্যার কথাও উঠে এসেছে তাঁর পোস্টে।

শারীরিক অস্বস্তির কারণে স্বাভাবিক সাজগোজে দেখা যায়নি অভিনেত্রীকে। এলোমেলো চুল ও বিনা মেকআপেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন মিমি। সঙ্গে ছিল তাঁর প্রিয় কফি এবং পোষ্য। অসুস্থতার মধ্যেও নিজের চেনা দৈনন্দিন মুহূর্তের ছবিই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top