দার্জিলিঙে ফের প্রবল ধস, রাস্তার বড় অংশ উধাও, ব্যাহত যান চলাচল

দার্জিলিঙে ফের প্রবল ধস, রাস্তার বড় অংশ উধাও, ব্যাহত যান চলাচল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – টানা বৃষ্টির পর পাহাড়ের আবহাওয়ায় সামান্য উন্নতি হলেও দার্জিলিঙের একাধিক এলাকায় ফের শুরু হয়েছে প্রবল ভূমিধস। সোমবার সকালে জোরবাংলো থেকে পেশক হয়ে তিস্তা বাজার যাওয়ার গুরুত্বপূর্ণ পাহাড়ি সড়কে বড়সড় ধস নামে। ধসের জেরে রাস্তার একটি বড় অংশ কার্যত সম্পূর্ণ উধাও হয়ে গিয়েছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে যান চলাচল এবং ব্যাপক প্রভাব পড়েছে স্থানীয় জনজীবনে।

সোমবার সকালেই ধসের কারণে ওই গুরুত্বপূর্ণ রুটে যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। রাস্তার দু’দিকে আটকে পড়ে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি। খবর পেয়েই পূর্ত দফতরের আধিকারিক এবং স্থানীয় প্রশাসনের কর্তারা উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। দ্রুততার সঙ্গে রাস্তা পরিষ্কার ও মেরামতের কাজ শুরু করা হয়।

রাস্তা পুরোপুরি মেরামত না হওয়া পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আপাতত একমুখী যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। আটকে থাকা গাড়িগুলিকে নিয়ন্ত্রিতভাবে পারাপার করানোর চেষ্টা চালাচ্ছেন পুলিশ ও উদ্ধারকর্মীরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পণ্যবাহী ট্রাকগুলিকে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

বর্ষার মরসুমে পাহাড়ে একের পর এক ধসের ঘটনায় ফের উদ্বেগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে ধস নামায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পণ্য পরিবহণও সমস্যার মুখে পড়েছে। রাস্তা দ্রুত স্বাভাবিক করার জন্য প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালানো হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top