
নিউজ ডেস্ক,মালদা : ভিন রাজ্যে কাজে গিয়ে এক যুবককের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। ভিনরাজ্য গিয়ে বন্ধুদের সাথে টাকা নিয়ে বিবাদের জেরে তাকে খুন করে বলে অভিযোগ। গুজরাটের আমেদাবাদে ঘটনাটি ঘটেছে। ধৃত চার বন্ধুকে মালদার হরিশ্চন্দ্রপুর থেকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। মৃত ও ধৃত যুবকদের বাড়ি মালদার গাজোলে।
ভিন রাজ্যে গুজরাট কাজ করতে গেছিল পাঁচজন যুবক রবিউল ইসলাম, রাজকুমার নরেশ, শাকিল আনসারী রহমান, সুমন রফিক,
নুরজামাল। বাড়ি মালদা জেলার গাজোলে।
গুজরাট পুলিশ সূত্রে জানা যায় ৯ অক্টোবর নুরজামাল (৩৩) এর পচাগলা দেহ আমদাবাদ থেকে উদ্ধার হয়েছে, গুজরাট পুলিশ তদন্ত করার পর জানতে পারে পাঁচজন যুবক একসাথে গুজরাট আমেদাবাদ কাজ করতে এসেছিল, জানা যায় ৫০০০০ টাকার জন্য মার্ডার করা হয়েছে নুরজামাল কে, সেখানেই মেরে পালিয়ে যায় ওই চারজন যুবক, নুরজামাল এর মোবাইল পালিয়ে নিয়ে চলে আসে ওই চার জন দুষ্কৃতী, তারপরে মালদা জেলার হরিশচন্দ্রপুর, কুমেদপুর এ নতুন সিম লাগাই নুরজামাল এর ফোনে, নুরজামাল এর ফোন ট্র্যাপ করে গুজরাট পুলিশ লোকেশন দেখে জানতে পারে হরিশ্চন্দ্রপুর থানায় অবস্থিত কুমেদপুর এ লোকেশন পাওয়া যায়, তারপরে সঙ্গে সঙ্গে গুজরাট পুলিশ হরিশ্চন্দ্রপুর থানার সাথে যোগাযোগ করে, তারপরে হরিশ্চন্দ্রপুর এ অবস্থিত কুমেদপুর এলাকা থেকে সেই চার জন যুবককে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ, তারপরে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ গুজরাট পুলিশের হাতে তুলে দেয় ওই চারজন যুবককে।
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সঞ্জয় কুমার দাস জানান আজ চারজনকে চাচোল মহকুমা আদালতে তোলা হয়েছে।গুজরাট পুলিশ ধৃতদের পুলিসি হেপাজত নিয়ে জিজ্ঞাসা বাদের জন্য গুজরাট নিয়ে যাবে।



















