রেল দুর্ঘটনায় টিকিট না মিললেও ক্ষতিপূরণ খারিজ নয়, বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের

রেল দুর্ঘটনায় টিকিট না মিললেও ক্ষতিপূরণ খারিজ নয়, বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: রেল দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি বিশ্বরূপ চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, কোনও মৃত যাত্রীর কাছ থেকে টিকিট উদ্ধার না হলেই তিনি বিনা টিকিটে ভ্রমণ করছিলেন—এমন সিদ্ধান্তে সরাসরি পৌঁছনো যায় না। শুধুমাত্র টিকিট পাওয়া যায়নি, এই কারণ দেখিয়ে রেল কর্তৃপক্ষ ক্ষতিপূরণের দাবি খারিজ করতে পারে না।

আদালতের পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট যাত্রী বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করছিলেন কি না, তা নির্ধারণের ক্ষেত্রে শুধু তাঁর কাছ থেকে টিকিট উদ্ধার হয়েছে কি না, সেটাই একমাত্র বিষয় হতে পারে না। ঘটনার অন্যান্য পারিপার্শ্বিক প্রমাণও খতিয়ে দেখতে হবে।

রেলওয়ে ক্লেমস ট্রাইব্যুনালের একটি রায়ের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় ট্রাইব্যুনাল মৃত যাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় পরিবার।

মামলাটি বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর এজলাসে ওঠে। শুনানি শেষে ট্রাইব্যুনালের আগের রায় খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ, নিয়ম মেনে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাপ্য ক্ষতিপূরণ দিতে হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top