লকডাউনের মধ্যেই উত্তেজিত রায়গঞ্জ, গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর

লকডাউনের মধ্যেই উত্তেজিত রায়গঞ্জ, গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর, ৬ এপ্রিল, করোনা সংক্রমণ রুখতে সারা দেশজুড়ে চলছে লকডাউন।লকডাউনের মধ্যে রায়গঞ্জের কান্তনগরে গুলিবিদ্ধ হলেন ২২ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তপন দাস। সোমবার দুপুরে বাইকে চেপে এসে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে পালায়।গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।করোনা আতঙ্কের মধ্যে ফের আরেক আতঙ্ক রায়গঞ্জে।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ।জানা যায়, আহত ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি রায়গঞ্জ শহরের পশ্চিম বীরনগর এলাকায়। ইতোমধ্যে গোটা ঘটনার তল্লাশি শুরু করেছে পুলিশ।দুষ্কৃতীদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top