নিজস্ব সংবাদদাতা ২২ এপ্রিল ২০২১ : বৃহস্পতিবার ষষ্ঠ দফায় উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহন শুরু হল। উত্তর দিনাজপুর জেলায় মোট ভোটারের সংখ্যা ২১ লক্ষ ৬৪ হাজার ১২১ জন।
যারমধ্যে পুরুষ ভোটার ১১ লক্ষ ১৯ হাজার ৮১০ জন, মহিলা ভোটার ১০ লক্ষ ৪৪ হাজার ২২৩ জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৮ জন। ২০২১ বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলায় ৩৮ হাজার ৩৪৯ জন নতুন ভোটার ভোট তাদের ভোট প্রয়োগ করবেন। উত্তর দিনাজপুর জেলায় ৯ টি বিধানসভায় মোট ১০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।উত্তর দিনাজপুর জেলায় ৯ টি বিধানসভা কেন্দ্রে মোট ৩০৭৬ টি ভোটগ্রহন কেন্দ্র ( বুথ) রয়েছে। যারমধ্যে ৩৬৩ টি মহিলা দ্বারা পরিচালিত ভোটগ্রহন কেন্দ্র রয়েছে। জেলায় মোট ভোটকর্মীর সংখ্যা রয়েছে ১৩০১৯ জন, যারমধ্যে মহিলা ভোটকর্মীর সংখ্যা ১৪৮৭ জন। সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে জেলায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে রাজ্য সশস্ত্র পুলিশবাহিনী। উত্তর দিনাজপুর জেলায় ৯ টি বিধানসভা কেন্দ্র হল.. ২৮ চোপড়া, ২৯ ইসলামপুর, ৩০ গোয়ালপোখর, ৩১ চাকুলিয়া, ৩২ করনদিঘী, ৩৩ হেমতাবাদ ( তপশিলি), ৩৪ কালিয়াগঞ্জ ( তপশিলি), ৩৫ রায়গঞ্জ, ৩৬ ইটাহার।

আরও পড়ুন…ফের বনগায় তৃনমূল কর্মীকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর



















