হলদিবাড়িতে ইভিএম বিতর্কে মধ্যরাতে উত্তেজনা, গাড়ি আটক বিজেপির

হলদিবাড়িতে ইভিএম বিতর্কে মধ্যরাতে উত্তেজনা, গাড়ি আটক বিজেপির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কোচবিহার – বাংলার প্রথম দফার ভোট শেষ হতেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসতে শুরু করে, যার মধ্যে অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়ায় ইভিএম সংক্রান্ত অভিযোগ। কোথাও ইভিএম বদলের অভিযোগ তুলছে বিরোধীরা, আবার কোথাও ভোটযন্ত্র সরিয়ে নেওয়ার অভিযোগ উঠছে। এর মধ্যেই কোচবিহারের হলদিবাড়িতে ইভিএম ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায়।
গত বৃহস্পতিবার রাতে হলদিবাড়ি শহরের ৬ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। অভিযোগ, ভোটগ্রহণ শেষ হওয়ার পর বালাডাঙা জুনিয়র বেসিক স্কুলে থাকা ১৪০ ও ১৪১ নম্বর বুথের ইভিএম সিল করে কোনো পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই একটি গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন সেক্টর অফিসার। সেই গাড়িতেই নাকি আরেকটি ইভিএমও ছিল বলে দাবি করে বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক।
বিজেপির অভিযোগ, ইভিএম বদলের আশঙ্কা থেকেই সেক্টর অফিসারের গাড়ি তারা আটকে দেন। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ ধরে চলে উত্তেজনা ও আলোচনা।
ঘটনাস্থলে উপস্থিত হন মেখলিগঞ্জের বিজেপি প্রার্থী দধিরাম রায়, বিজেপি নেতা অর্ঘ্য রায় প্রধান সহ অন্যান্য কর্মী-সমর্থকেরা। দীর্ঘ আলোচনার পর প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয় যে, ইভিএম মেশিনটি ডিসিআরসি কেন্দ্রে নিয়ে গিয়ে পরীক্ষা করা হবে। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং অবশেষে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে বিজেপি প্রার্থী দধিরাম রায়ও গাড়িটির পেছনে পেছনে ডিসিআরসি কেন্দ্র পর্যন্ত যান বলে জানা যায়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাতভর চাঞ্চল্য ও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top