১৬ টি হাতির পাল তছনছ করল আলুর জমি

১৬ টি হাতির পাল তছনছ করল আলুর জমি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১৭ জানুয়ারি, এলাকায় হাতির পাল ঢুকতেই ক্ষয়ক্ষতি শুরু আলু চাষীদের।চন্দ্রকোনার ধামকুড়িয়া বিটের অন্তর্গত পানশিউলি, ধামকুড়িয়া জঙ্গলে প্রতিবছরই হাতির পাল আসে আর ক্ষয়ক্ষতিও হয় ব্যাপক ভাবে।এবছর প্রথম ১৬ টি হাতির পাল চন্দ্রকোনার ধামকুড়িয়া বিটের পানশিউলি জঙ্গলে ঢুকেছে গতকাল রাতে।

জানা গিয়েছে, গড়বেতার পানিকোটর বিট থেকে ১৬ টি হাতির পাল চন্দ্রকোনায় ঢুকে তছনছ করেছে আলু জমিতে।পানশিউলি জঙ্গল লাগোয়া রাজবাঁধ,গোপীনাথপুর,পানশিউলি গ্রামের আলু চাষীর একএক জনের বিঘার পর বিঘা জমি খেয়ে মেড়ে তছনছ করেছে গতকালের হাতির পালটি।এবছর শুরুতেই আলুর বাজার ভালোই,আলু তোলার মুখে একেরপর এক আলু জমি নষ্ট হওয়ায় হতাশ চাষীরা।ক্ষতিপুরনের বিষয়ে বনদপ্তরের ভূমিকায় সন্তুষ্ট নই চাষীরা।বর্তমানে হাতির পালটি চন্দ্রকোনার ধামকুড়িয়া বিটের পানশিউলি জঙ্গলেই রয়েছে বলে জানাযায়।এলাকায় হাতির পাল থাকায় টানা ক্ষয়ক্ষতির আশঙ্কায় এলাকার আলু চাষীরা।যদিও বনদপ্তরের কথায়,বেশকয়েকজন চাষীর ক্ষতি হয়েছে।স্থানীয়দের সাথে কথা বলে আজ রাতে আমশোল হয়ে গড়বেতার পানিকোটর বিটের দিকে পাঠিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে ধামকুড়িয়া বিটের তরফে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top