কাজের চাপে ‘আত্মঘাতী’ এইআরও, বাঁশদ্রোণীতে মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

কাজের চাপে ‘আত্মঘাতী’ এইআরও, বাঁশদ্রোণীতে মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকায় এক এইআরও-র অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম Malabika Roy Bhattacharya (৪৮)। কীটনাশক খেয়ে গুরুতর অসুস্থ হওয়ার পর টানা দু’দিন চিকিৎসার শেষে মঙ্গলবার শহরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনায় Bansdroni থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
জানা গিয়েছে, মালবিকা রায় ভট্টাচার্য ডায়মন্ড হারবার ১ ব্লকের এডুকেশন অফিসার ছিলেন এবং এসআইআর প্রক্রিয়ায় এইআরও-র দায়িত্ব সামলাচ্ছিলেন। পরিবারের অভিযোগ, বিগত কয়েক মাস ধরে কাজের অত্যধিক চাপে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সেই চাপই তাঁর এই চরম সিদ্ধান্তের নেপথ্যে প্রধান কারণ বলে দাবি পরিবারের।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মেয়ের সঙ্গে শুতে যাওয়ার পর গভীর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন মালবিকা। বমি শুরু হলে স্বামী অমলেশ ভট্টাচার্য জানতে পারেন, তিনি কীটনাশক পান করেছেন। দ্রুত তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরদিন অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
স্ত্রীর মৃত্যুর ঘটনায় কাজের চাপের বিষয়টি সামনে এনে সরব হয়েছেন স্বামী অমলেশ ভট্টাচার্য। তাঁর দাবি, “এসআইআরের কাজ শুরু হওয়ার পর থেকেই স্ত্রীর উপর প্রবল চাপ পড়ছিল। গত কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিল। প্রায়ই বলত, এত কাজের চাপ নেওয়া যাচ্ছে না, চাকরি ছেড়ে দিতে হবে। শেষ পর্যন্ত সেই চাপ আর সহ্য করতে পারেনি।”
পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top