রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ-খুনের অভিযুক্তকে ঘিরে এনকাউন্টারের অভিযোগ, গুলির লড়াইয়ে কী পরিণতি?

রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ-খুনের অভিযুক্তকে ঘিরে এনকাউন্টারের অভিযোগ, গুলির লড়াইয়ে কী পরিণতি?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রায়গঞ্জ —

বারুইপুর, গাইঘাটা ও ধুলিয়ানের পর এবার রায়গঞ্জে এনকাউন্টারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে লক্ষ্য করে পুলিশ গুলি চালিয়েছে বলে সূত্রের খবর। বিহার সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করার সময় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। তবে এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর রায়গঞ্জের কুলিক ফরেস্ট থেকে উদ্ধার হয় ওই নাবালিকার পচাগলা দেহ। পরিবারের দাবি, গত মঙ্গলবার সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোনোর পর থেকেই নিখোঁজ ছিল সে। তিন দিন ধরে খোঁজাখুঁজির পর জঙ্গল থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, নাবালিকাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনার দিনই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে পরিবার।

দেহ উদ্ধারের পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত ওই নাবালিকার পরিচিত ছিল। তদন্তে নেমে পুলিশ তার সন্ধান পায়। গতকাল রাতে অভিযুক্তের অবস্থান জানতে পেরে তার পিছনে ধাওয়া করেন পুলিশকর্মীরা।

অভিযোগ, পুলিশকে দেখতে পেয়েই বিহার সীমান্তের দিকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এরপরই এনকাউন্টারের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

তবে অভিযুক্তের বর্তমান শারীরিক অবস্থা এবং এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি। নাবালিকার মৃত্যুর ঘটনায় তদন্তের পাশাপাশি এনকাউন্টারের পরিস্থিতি নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top