‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ চালু, বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত মিলবে ক্যাশলেস চিকিৎসার সুবিধা

‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ চালু, বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত মিলবে ক্যাশলেস চিকিৎসার সুবিধা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যজুড়ে স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য ও সবার নাগালের মধ্যে আনতে নতুন উদ্যোগ নিল শুভেন্দু অধিকারী সরকার। কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের বিভিন্ন শর্তের কারণে যাঁরা চিকিৎসা পরিষেবার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন, তাঁদের জন্য চালু করা হল ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’। রাজ্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই এই প্রকল্প সংক্রান্ত বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের আওতাভুক্ত হলেও যাঁরা আয়ুষ্মান ভারতের সুবিধা পান না, সেই সমস্ত স্থায়ী বাসিন্দারাই এই নতুন স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় আসবেন। এর মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষকে সরকারি স্বাস্থ্য সুরক্ষার অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।

এই প্রকল্পে প্রতিটি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবে। পরিবারে প্রত্যেক সদস্যের নামে আলাদা স্বাস্থ্যবিমা কার্ড দেওয়া হবে। এছাড়া কার্ড পাওয়ার আগেই শরীরে থাকা জটিল বা পূর্ববর্তী রোগও প্রথম দিন থেকেই এই প্রকল্পের আওতায় থাকবে। চিকিৎসার জন্য কোনও বিল জমা দিয়ে পরে অর্থ ফেরতের প্রয়োজন হবে না। সমস্ত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার খরচ সরাসরি ক্যাশলেস ব্যবস্থার মাধ্যমেই বহন করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top