সাইবার প্রতারণা রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের, ব্যাঙ্কগুলির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

সাইবার প্রতারণা রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের, ব্যাঙ্কগুলির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – সাইবার আর্থিক প্রতারণা ও অনলাইন জালিয়াতি রুখতে বড় উদ্যোগ নিল কলকাতা পুলিশ। বুধবার সন্ধ্যায় লালবাজারে পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), সাইবার ক্রাইম ইউনিটের ঊর্ধ্বতন আধিকারিকরা, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রতিনিধি এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শীর্ষ কর্তারা।

বৈঠকের মূল লক্ষ্য ছিল সাইবার আর্থিক প্রতারণা, অনলাইন ব্যাঙ্কিং জালিয়াতি এবং ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত অপরাধ মোকাবিলায় পুলিশ ও ব্যাঙ্কগুলির মধ্যে সমন্বয় আরও জোরদার করা। আলোচনায় সাইবার অপরাধীদের নতুন কৌশল এবং প্রতারণা রুখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিভিন্ন বিষয় উঠে আসে।

বৈঠকে প্রতারণামূলক আর্থিক লেনদেনের তথ্য দ্রুত পুলিশের কাছে পৌঁছে দেওয়া, সন্দেহভাজন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্রুত ফ্রিজ করা এবং ব্যাঙ্ক ও পুলিশের মধ্যে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়াকে আরও কার্যকর ও দ্রুত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

কলকাতা পুলিশের মতে, প্রযুক্তিনির্ভর আর্থিক প্রতারণা রুখতে আইনপ্রয়োগকারী সংস্থা ও ব্যাঙ্কিং ব্যবস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই ভবিষ্যতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের রূপরেখা তৈরি করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top