২৬ হাজার শিক্ষক নিয়োগ মামলায় বড় আপডেট, ৩১ অগস্টের পরও চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি সুপ্রিম কোর্টে

২৬ হাজার শিক্ষক নিয়োগ মামলায় বড় আপডেট, ৩১ অগস্টের পরও চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি সুপ্রিম কোর্টে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – বিগত সরকারের আমলে বাতিল হওয়া প্রায় ২৬ হাজার শিক্ষক নিয়োগের মধ্যে কর্মরত যোগ্য প্রার্থীদের একাংশের চাকরির মেয়াদ ৩১ অগস্ট শেষ হওয়ার কথা। কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া এখনও পুরোপুরি শেষ হয়নি। ফলে নির্দিষ্ট সময়ের পর কর্মরত শিক্ষকরা স্কুলে যাওয়া বন্ধ করলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চাকরির মেয়াদ আরও বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। শনিবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে আয়োজিত উত্তর দিনাজপুর জেলা বিজ্ঞান মেলায় যোগ দিয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তাঁর পাশে উপস্থিত ছিলেন দফতরের রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরী। শিক্ষামন্ত্রী জানান, এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্য প্রার্থীদের চাকরির মেয়াদ ৩১ অগস্ট ২০২৬ পর্যন্ত থাকার কথা ছিল। সেই মেয়াদ আরও বাড়ানোর জন্যই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। একইসঙ্গে নতুন নিয়োগ প্রক্রিয়া যাতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেও পদক্ষেপ করা হয়েছে বলে জানান তিনি। শিক্ষামন্ত্রীর বক্তব্য, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে সরকারি আমলাকে বসিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে এবং সেই কমিটিই নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ একদিকে কর্মরত যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর চেষ্টা, অন্যদিকে নতুন নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ—দুই দিকেই কাজ চলছে বলে দাবি সরকারের। এখন সুপ্রিম কোর্ট চাকরির মেয়াদ বাড়ানোর আবেদনে কী সিদ্ধান্ত নেয় এবং নতুন নিয়োগ প্রক্রিয়া কবে সম্পূর্ণ হয়, সেদিকেই নজর শিক্ষক ও চাকরিপ্রার্থীদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top