ইচ্ছেমতো পেনকিলার-অ্যান্টিবায়োটিক খাওয়ার অভ্যাসে বিপদ! CKD ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে দেশজুড়ে সতর্কতা CDSCO-এর

ইচ্ছেমতো পেনকিলার-অ্যান্টিবায়োটিক খাওয়ার অভ্যাসে বিপদ! CKD ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে দেশজুড়ে সতর্কতা CDSCO-এর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


নয়াদিল্লি: সামান্য জ্বর, গা-হাত-পা ব্যথা বা সাধারণ অসুস্থতায় চিকিৎসকের পরামর্শ ছাড়াই পেনকিলার কিংবা অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতা নিয়ে দেশজুড়ে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন Central Drugs Standard Control Organisation বা CDSCO। সংস্থার সাম্প্রতিক সার্কুলারে যথেচ্ছভাবে NSAIDs ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের সঙ্গে Chronic Kidney Disease বা CKD-এর ঝুঁকি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিষয়টি তুলে ধরা হয়েছে।

CDSCO-এর নথিতে জানানো হয়েছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধের অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত ব্যবহার কিডনির উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। একইসঙ্গে প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে জীবাণুর বিরুদ্ধে ওষুধের কার্যকারিতা কমে গিয়ে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা AMR-এর সমস্যা বাড়তে পারে। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক, ফার্মাসিস্ট এবং হাসপাতাল কর্তৃপক্ষ—সকলকেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সাধারণ মানুষের উদ্দেশে নির্দেশনায় চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজের মতো করে বা ঘন ঘন পেনকিলার ও অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ ভাইরাল সংক্রমণ বা ছোটখাটো সমস্যায় প্রয়োজন না থাকলে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার উপরও জোর দেওয়া হয়েছে। অন্যের জন্য নির্ধারিত বা পুরনো প্রেসক্রিপশনের অ্যান্টিবায়োটিক নিজের মতো করে খাওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।

বিশেষ করে যাঁদের আগে থেকেই কিডনির সমস্যা রয়েছে, তাঁদের ব্যথানাশক ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। CDSCO-এর সরকারি নথিতে ড. রাজীব সিং রঘুবংশীকে Drugs Controller General of India হিসেবে উল্লেখ করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top