‘সেবা সংকল্প যাত্রা’য় অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী! ২৫ বছরের প্রশাসনিক যাত্রা উপলক্ষে দেশজুড়ে বাইক অভিযান

‘সেবা সংকল্প যাত্রা’য় অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী! ২৫ বছরের প্রশাসনিক যাত্রা উপলক্ষে দেশজুড়ে বাইক অভিযান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে ‘সেবা সংকল্প যাত্রা’। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বাইক যাত্রায় দেশের বিভিন্ন প্রান্তের অংশগ্রহণকারীরা যুক্ত হয়েছেন। আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ৯টায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাত্রায় অংশ নেওয়া সদস্যদের অভিজ্ঞতা শুনবেন এবং তাঁদের সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন তিনি।

‘সেবা সংকল্প যাত্রা’কে প্রধানমন্ত্রী মোদীর জন্মস্থান গুজরাটের ভাদনগর এবং তাঁর লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের বারাণসীর সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মোট ১০টি দলে ভাগ হয়ে অংশগ্রহণকারীরা বাইকে এই যাত্রায় সামিল হয়েছেন। যাত্রাপথে বিভিন্ন রাজ্য ও এলাকার মধ্য দিয়ে এগোচ্ছেন তাঁরা।

এই কর্মসূচি বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ। প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে। সেবা, জনসংযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

ভাদনগর থেকে বারাণসী এবং বারাণসী থেকে ভাদনগর—দুই দিকের যাত্রাকে কেন্দ্র করে দেশের একাধিক রাজ্য, জেলা ও গ্রামের সঙ্গে সংযোগ তৈরি করা হচ্ছে। প্রায় ৩৫,৫০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার লক্ষ্য নিয়ে এই বাইক যাত্রা আগামী ৭ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top