তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম! ২০২৭-এর খেলোয়াড় নিলামের ভেন্যু গোয়া, নিশ্চিত করলেন বোর্ড সচিব

তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম! ২০২৭-এর খেলোয়াড় নিলামের ভেন্যু গোয়া, নিশ্চিত করলেন বোর্ড সচিব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


মুম্বই: দীর্ঘ তিন বছর পর ফের ভারতের মাটিতে বসতে চলেছে আইপিএলের খেলোয়াড় নিলামের আসর। আইপিএল ২০২৭-এর নিলাম আগামী ডিসেম্বর মাসে গোয়ায় অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া। গত কয়েক বছর দেশের বাইরে নিলাম আয়োজনের পর এবার সেই ধারা বদলে ভারতে ফিরছে আইপিএল নিলাম।

২০২৪ সালে দুবাই, ২০২৫ সালে জেদ্দা এবং ২০২৬ সালে আবু ধাবিতে আইপিএলের নিলাম হয়েছিল। এবার গোয়াকে বেছে নেওয়া হয়েছে নিলামের ভেন্যু হিসেবে। ফলে ২০২৩ সালের পর এই প্রথম দেশের মাটিতে আইপিএলের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হতে চলেছে।

দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, গত কয়েক বছরে সৌদি আরব, দুবাই এবং আবু ধাবিতে নিলাম আয়োজনের পর এবার ডিসেম্বর মাসে গোয়ায় অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএলকে ঘিরে নিলামের এই আয়োজনের প্রস্তুতিও সেই অনুযায়ী এগোচ্ছে।

এর আগে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমালও ভারতে নিলাম ফিরিয়ে আনার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে বিয়ের মরশুমে বিভিন্ন ভেন্যুর চাহিদা বেশি থাকায় উপযুক্ত জায়গা পাওয়া নিয়ে সমস্যা ছিল। এবার নিলামের আকার তুলনামূলক ছোট হওয়ায় গোয়ায় তা আয়োজন করা সম্ভব হচ্ছে বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top