পুজোয় পরিবহণে বড় উদ্যোগ, ‘পূজা পরিক্রমা ২০২৬’-এর বুকলেট প্রকাশ অর্জুন সিংয়ের! ১৭ থেকে ২১ অক্টোবর বিশেষ পরিষেবা WBTC-র

পুজোয় পরিবহণে বড় উদ্যোগ, ‘পূজা পরিক্রমা ২০২৬’-এর বুকলেট প্রকাশ অর্জুন সিংয়ের! ১৭ থেকে ২১ অক্টোবর বিশেষ পরিষেবা WBTC-র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: দুর্গাপুজোর মরশুমে দর্শনার্থীদের যাতায়াত আরও সহজ করতে বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। শুক্রবার ‘পূজা পরিক্রমা ২০২৬’-এর বুকলেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WBTC-এর MD অভিষেক চৌরাসিয়া, IAS, Joint MD প্রণবেশ মণ্ডল, Dy. MD প্রদীপ মজুমদার-সহ পরিবহণ দপ্তর এবং WBTC-এর অন্যান্য আধিকারিকরা।

আগামী ১৭ থেকে ২১ অক্টোবর কলকাতা ও সংলগ্ন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী পুজো মণ্ডপে দর্শনার্থীদের পৌঁছে দিতে বিশেষ ‘পূজা পরিক্রমা’ পরিষেবা চালাবে WBTC। পুজোর দিনগুলিতে শহরের একাধিক দর্শনীয় পুজো মণ্ডপে যাওয়ার ক্ষেত্রে এই বিশেষ পরিবহণ পরিষেবা কাজে লাগবে।

অর্জুন সিং জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার এবং পরিবহণ দপ্তর পুজোর দিনগুলিতে সাধারণ মানুষকে উন্নত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবহণ পরিষেবা দিতে বদ্ধপরিকর। পুজোর আনন্দে যাতে যাতায়াত কোনও বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যেই বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে।

পুজোর দিনগুলিতে দর্শনার্থীরা নিশ্চিন্তে উৎসব উপভোগ করার পাশাপাশি WBTC-এর এই বিশেষ পরিষেবার সুবিধা নিতে পারবেন। ‘পূজা পরিক্রমা ২০২৬’-এর অনলাইন বুকিং এবং পরিষেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য WBTC-এর অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top